নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নিখোঁজের ৬ দিন পর এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মো. হানিফ (৬০)

2023-01-27T18:36:49+00:00
2023-01-27T18:36:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩, ৬:৩৬ পিএম   (ভিজিট : ১৮৫)
X

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নিখোঁজের ৬ দিন পর এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মো. হানিফ (৬০) উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নাওতলা গ্রামের আবদুস সোবাহানের ছেলে। 

শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার বারগাঁও ইউনিয়নের হোসেনপুর এলাকার বগাদিয়া খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা থেকে অটোরিকশা নিয়ে নিখোঁজ হন হানিফ। শুক্রবার দুপুরের দিকে উপজেলার হোসেনপুর গ্রামের লোকজন বগাদিয়া খালে কচুরিপানার নিচে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তার পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। তবে তাৎক্ষণিক পুলিশ এই বিষয়ে কিছু জানাতে পারেনি।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উদ্ধারকৃত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy