বাঘের থাবায় জেলে আহত

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের মোরেলগঞ্জে বাঘের আক্রমণে অনুকুল গাইন (৩৫) নামে এক জেলে আহত হয়েছেন। শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার অন্তর্গত

2023-01-27T18:57:18+00:00
2023-01-27T18:57:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাঘের থাবায় জেলে আহত
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩, ৬:৫৭ পিএম   (ভিজিট : ১৪৪)
X

বাগেরহাটের মোরেলগঞ্জে বাঘের আক্রমণে অনুকুল গাইন (৩৫) নামে এক জেলে আহত হয়েছেন।  শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার অন্তর্গত সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশনের সুধীরের সিলা এলাকায় এ ঘটনা ঘটে। 

অনুকুল সুন্দরবনের ওই এলাকায় মাছ ধরতে গিয়েছিলেন। পরে আহত অনুকুলকে দুপুর ১২টার দিকে অন্য জেলেরা উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

আহত অনুকুলের সঙ্গে থাকা চাচাতো ভাই নিধির গাইন জানান, আমুরবনিয়া গ্রামের মুকুন্দ গাইনের ছেলে অনুকুল গাইন ও প্রতিবেশী বারেক শেখের ছেলে মাহবুব শেখ (৩৫) সকালে সুধীরের সিলা এলাকায় চরগড়া দিয়ে মাছ ধরছিলেন। এ সময় সুন্দরবন থেকে খালের পাড়ে আসা একটি বাঘ হঠাৎ অনুকুলের ওপর আক্রমণ করে। তার সঙ্গে থাকা মাহবুবের ডাক চিৎকারে নিকটস্থ জেলে ও লোকজন বনে গিয়ে অনুকুলকে উদ্ধার করে। 

সুন্দরবনের জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মোক্তাদীর বলেন, মাছ ধরার অনুমতি নিয়ে স্থানীয় পশ্চিম আমরবুনিয়া গ্রামের মাহবুব শেখ ও অনুকুল গাইন শুক্রবার সকালে সুন্দরবনের জিউধারা স্টেশনের একটি খালে মাছ ধরার কাজ করছিলেন। বেলা সাড়ে ১০টার দিকে অনুকুল নামের ওই জেলের ওপর পেছন থেকে আক্রমণ করে একটি বাঘ। এ সময় আহত জেলের সঙ্গী মাহবুব শেখের ডাক চিৎকারে আমরবুনিয়া গ্রামের ১৫-২০ জন লোক ছুটে এসে বনে গিয়ে অনুকুলকে উদ্ধার করে।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, বাঘের থাবায় তার মেরুদণ্ড, পাজড়সহ পেটে ক্ষত হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে তাকে এই হাসপাতালে আনা হয়। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে‌।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy