রাজধানীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত যুবক

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

রাজধানীর দক্ষিণখান কাওলা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শুভ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।শুক্রবার রাতের কোনো এক সময়

2023-01-28T09:48:54+00:00
2023-01-28T09:48:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজধানীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত যুবক
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩, ৯:৪৮ এএম   (ভিজিট : ১৬০)
প্রতিকী ছবি।

প্রতিকী ছবি।

রাজধানীর দক্ষিণখান কাওলা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শুভ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার রাতের কোনো এক সময় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ফুফাতো ভাই তানভীর জানান, দক্ষিণখান কাওলা নর্দার্ন বিশ্ববিদ্যালয় এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন।

তিনি আরও জানান, নিহতের বাড়ি কুমিল্লা জেলার সদর থানার ব্রাহ্মণপাড়া এলাকায়। তার বাবার নাম সেলিম।   

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

বাবু/এসআর





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy