রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৫৯

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক বিক্রি ও সেবনের

2023-01-28T11:48:14+00:00
2023-01-28T11:48:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩, ১১:৪৮ এএম   (ভিজিট : ১৫৪)
X

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার (২৮ জানুয়ারি) ডিএমপির মিডিয়া সেন্টার থেকে এই তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানে ৫ হাজার ৮৩ পিস ইয়াবা, ১৪৫ গ্রাম হেরোইন, ৫৪ কেজি ৯২৫ গ্রাম ও ৩৪ পুরিয়া গাঁজা, ২৫টি নেশাজাতীয় ইনজেকশন ও ৫৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা হয়েছে বলেও জানায় ডিএমপি।

বাবু/এসআর





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy