গুরুদাসপুরে ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের গুরুদাসপুর থেকে আবু সাইদ (৪০) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।শনিবার (২৮ জানুয়ারি)

2023-01-28T17:53:51+00:00
2023-01-28T17:53:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুরুদাসপুরে ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩, ৫:৫৩ পিএম   (ভিজিট : ১৫২)
X


নাটোরের গুরুদাসপুর থেকে আবু সাইদ (৪০) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের দড়িকাছিকাটা এলাকায় রাস্তার পাশ থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত যুবক বগুড়ার কাহালু উপজেলার আবু জাফরের ছেলে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, কাছিকাটা মোড়ে প্রায় বিভিন্ন সময়ে ভারসাম্যহীন মানুষদের দেখা যায়। এই ব্যক্তিকে বেশ কয়েকদিন ধরে কাছিকাটা এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন তারা। শনিবার সকালে রাস্তার পাশে ওই যুবকের মরদেহ দেখে তারা পুলিশকে খবর দেয়।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন বলেন, ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর সদস্যরা কাজ করছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানাযাবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy