রায়পুরে কাঁচা সবজির দামে স্বস্তি নেই ভোক্তা সাধারণের

মো.আজম, রায়পুর (লক্ষ্মীপুর)

সারাবাংলা

অন্যান্য বছরের তুলনায় এবার শীতের শুরুতেই উপজেলা জুড়ে দেখা মিলেছে শীতকালীন হরেক রকম সবজির মেলা।সীম-ফুলকপি, বাঁধাকপি, লাউ, টমেটো,

2023-01-29T00:11:06+00:00
2023-01-29T00:11:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রায়পুরে কাঁচা সবজির দামে স্বস্তি নেই ভোক্তা সাধারণের
মো.আজম, রায়পুর (লক্ষ্মীপুর)
প্রকাশ: রোববার, ২৯ জানুয়ারি, ২০২৩, ১২:১১ এএম   (ভিজিট : ১৮৬)
X


অন্যান্য বছরের তুলনায় এবার শীতের শুরুতেই উপজেলা জুড়ে দেখা মিলেছে শীতকালীন হরেক রকম সবজির মেলা। 

সীম-ফুলকপি, বাঁধাকপি, লাউ, টমেটো, ধনিয়াপাতা সহ ইত্যাদি সবজির ছিল ব্যাপক সমারোহ। আবার শীতকালিন সবজি হিসেবে এগুলোর চাহিদাও হচ্ছে ব্যাপক।

এ বছর পুরো শীত জুড়েই সবজির চাহিদা মিটিয়েছে ভোক্তা সাধারণ, তবে দামে স্বস্তি মেলেনি সাধারণ ভোক্তাগণের মাঝে। অনেকের দাবি বাজারে হরেক রকম সবজির আমদানি থাকলেও দামে তারা স্বস্তি পাচ্ছেন না। অপরদিকে বাজারে বিক্রেতাদের দাবি সবজির মূল্য এখন অনেক কম বা সহনীয়, রায়পুর পৌর শহরের কাঁচা বাজার গুলো সরেজমিন পরিদর্শন কালে দেখাযায় দেশীয় সিম - ৪০ টাকা, নতুন আলু ২০ থেকে ২৫ টাকা, টমেটো ৩০ থেকে ৩৫ টাকা, ফুলকপি পিজ প্রতি ২০ থেকে ৩০টাকা, বাঁধাকপি ৩৫ থেকে ৪০, গাঁজর ৪০, কাঁচামরিচ -১০০টাকা, সিমের বিচি -১২০, করলা - ১২০, বেগুন - ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy