৬ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌপথ স্বাভাবিক

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

ঘন কুয়াশার কারণে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। যমুনা নদীতে কুয়াশা কমে

2023-01-29T10:25:45+00:00
2023-01-29T10:25:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৬ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌপথ স্বাভাবিক
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ জানুয়ারি, ২০২৩, ১০:২৫ এএম   (ভিজিট : ১৫৮)
X


ঘন কুয়াশার কারণে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। যমুনা নদীতে কুয়াশা কমে যাওয়ায় রোববার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ফেরি চলাচল চালু হওয়ায় ঘাট এলাকায় অপেক্ষমাণ যানবাহনগুলো পার করা হচ্ছে।

সকাল পৌনে ৯টার দিকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যান্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)’ আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক(বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ।

ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার  দিকে যমুনা নদীতে ঘন কুয়াশার পরিমাণ বেশি বেড়ে যাওয়ায় ফেরি মার্কিং বাতির আলো অষ্পষ্ট হয়ে পড়ে। ফলে নৌপথে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে আরিচা-কাজিরহাট নৌপথে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বাংলাদেশ অভ্যান্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)’ আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আবদুল্লাহ বলেন, নদীতে কুয়াশার পরিমাণ কমে যাওয়ায় ফেরি চলাচল শুরু হয়। ফেরি বন্ধ থাকায় উভয় ফেরিঘাট মিলে শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষমাণ ছিল। তবে ফেরি চালুর পর থেকে ঘাট এলাকায় আটকে থাকা যানবাহন গুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে। আরিচা-কাজিরহাট নৌপথে চারটি ফেরি চলাচল করছে বলে তিনি জানান।

-বাবু/এ.এস





  বিষয়:   মানিকগঞ্জ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy