ঘোড়াঘাটে হত্যা ৫, অগ্নিসংযোগ ১২০০ ব্যাক্তির নামে মামলা

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর)

সারাবাংলা

দিনাজপুরের ঘোড়াঘাটে মনোয়ার হোসেন মিম ও রাকিব হোসেন হত্যা কান্ডের ঘটনায় ৫ জন ও অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনায়শতাধিক

2023-01-29T15:14:58+00:00
2023-01-29T15:19:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘোড়াঘাটে হত্যা ৫, অগ্নিসংযোগ ১২০০ ব্যাক্তির নামে মামলা
মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর)
প্রকাশ: রোববার, ২৯ জানুয়ারি, ২০২৩, ৩:১৪ পিএম  আপডেট: ২৯.০১.২০২৩ ৩:১৯ পিএম  (ভিজিট : ১৯০)
X


দিনাজপুরের ঘোড়াঘাটে মনোয়ার হোসেন মিম ও রাকিব হোসেন হত্যা কান্ডের ঘটনায় ৫ জন ও অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনায় শতাধিক ব্যক্তিসহ অজ্ঞাত ১২০০ ব্যাক্তির নামে একটি মামলা দায়ের করা হয়েছে।

মনোয়ার হোসেন মিম ও রাকিব হোসেন হত্যা কান্ডের ঘটনায় #৩৯;নিহত মনোয়ার হোসেন মিমের পিতা বাদী হয়ে ২৫ জানুয়ারী মধ্য রাতে ৫জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।মামলা নং-১১, এ মামলার ৫ জনের মধ্যে ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

অগ্নিসংযোগের ঘটনায় ২৭ জানুয়ারী মধ্য রাতে শতাধিক ব্যক্তিসহ অজ্ঞাত ১হাজার ২০০ জনকে আসামি করে তিন গ্রাম পুলিশ বাদী হয়েমামলা করেছেন। মামলা নং-১২, ঘোড়াঘাটে জোড়া খুনের ঘটনাকে কেন্দ্র করে চরাঞ্চল থেকে আসা ৩৮টি বাড়িতে আগুন,ভাংচুর,লুট-পাট ও চুরির ঘটনায় এই মামলা দায়ের করা হয়েছে। ৩ জন গ্রাম পুলিশ সুশিল চন্দ্র, হাবিবুর রহমান, আফজাল হোসেন বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলায় বিবরণে উল্লেখ আছে, বৃহস্পতিবার যোহরের নামাজের পর জমি নিয়ে বিরোধের জেরে নিহত মনোয়ার হোসেন মিম (২৪) ও রাকিব হোসেন মন্ডলের (২৩) দাফন শেষ হয় বৃহস্পতিবার দুপুরে। দাফন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী খোদাতপুর চুনিয়াপাড়া গ্রামে প্রতিপক্ষের বাড়িসহ আশপাশের ৩৮টি বাড়িতে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবী করেছেন বাড়িঘরে আগুন লাগানো, ভাঙচুর, প্রয়োজনীয় জিনিসপত্র লুট এবং গরুছাগল চুরির ঘটনা ঘটেছে। এর আগে জমি নিয়ে বিরোধের জেরে দুই যুবক হত্যাকান্ডে নিহতের পরিবার ৪ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে প্রধান আসামিসহ চারজনকে আটক করেন।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, এক টুকরো জমির জন্য দুটি তরতাজা প্রাণ ঝরে গেছে। এটি যেমন একটি জঘন্য কাজ তেমনি যারা এ ঘটনার সঙ্গে জড়িত নয় তাদের বাড়িতেও অগ্নিসংযোগ ঠিক হয়নি। প্রকৃত ক্ষতিগ্রস্তদের সরকারি বিভিন্ন সহায়তা দেওয়া হবে। প্রকৃত দোষিদের বিচার কামনা করছি। #৩৯; ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন,হত্যা কান্ডের ঘটনায় #৩৯;নিহত মনোয়ার হোসেন মিমের পিতা বাদী হয়ে ৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলার ৫ জনের মধ্যে ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

অগ্নিসংযোগের ঘটনায় শতাধিক ব্যক্তিসহ ১হাজার ২০০ জনকে আসামি করে তিন গ্রাম পুলিশ বাদী হয়ে মামলা করেছেন। পরিস্থিতি শান্ত রয়েছে। এদিকে শনিবার ( ২৮ জানুয়ারি) সকালে খোদাদাতপুর গ্রামে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গ্রামের দুই পক্ষের লোকজন নিয়ে একটি শান্তিপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়।

-বাবু/এ.এস





  বিষয়:   দিনাজপুর  ঘোড়াঘাট 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy