মানিকগঞ্জে হেরোইনসহ যুবক আটক

আবিদ হাসান, হরিরামপুর, মানিকগঞ্জ

সারাবাংলা

মানিকগঞ্জে ৫০ গ্রাম হেরোইনসহ মো. তানভির হোসেন অমি (২৫) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।গতকাল

2023-01-29T15:33:52+00:00
2023-01-29T15:33:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানিকগঞ্জে হেরোইনসহ যুবক আটক
আবিদ হাসান, হরিরামপুর, মানিকগঞ্জ
প্রকাশ: রোববার, ২৯ জানুয়ারি, ২০২৩, ৩:৩৩ পিএম   (ভিজিট : ১৫৫)
X


মানিকগঞ্জে ৫০ গ্রাম হেরোইনসহ মো. তানভির হোসেন অমি (২৫) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল শনিবার (২৮ জানুয়ারি) রাত সোয়া নয়টার দিকে সদর উপজেলার চর হিজুলী এলাকা থেকে তাকে আটক করা হয়। রবিবার (২৯ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিবি।

আটক মো. তানভির হোসেন অমি সদর উপজেলার পশ্চিম দাশড়া গ্রামের মো. আরিফ হোসেনের ছেলে।

ডিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেনের তত্ত্বাবধানে ডিবির একটি আভিযানিক দল উপপরিদর্শক (নি.) মাহফুজ রানার নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে সদর উপজেলার চর হিজুলী গ্রাম থেকে মো. তানভির হোসেন অমিকে ৫০ গ্রাম হেরোইনসহ আটক করেন। উদ্ধারকৃত হেরোইনের মূল্য আনুমানিক পাঁচ লাখ টাকা। অমির বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy