শ্রীমঙ্গলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে চেক বিতরণ

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

সারাবাংলা

শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডের পেট্রোল পাম্প সংলগ্ন হকার্স মার্কেটের কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

2023-01-29T15:38:29+00:00
2023-01-29T15:38:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে চেক বিতরণ
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রকাশ: রোববার, ২৯ জানুয়ারি, ২০২৩, ৩:৩৮ পিএম   (ভিজিট : ১৫০)
X


শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডের পেট্রোল পাম্প সংলগ্ন হকার্স মার্কেটের কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আজ রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে স্টেশন রোড পেট্রোল পাম্প সংলগ্ন হকার্স মার্কেটের সামনে আয়োজিত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যবসায়ীদের হাতে অনুদানের চেক তুলে দেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ও স্হানীয় সংসদ সদস্য  উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

চেক বিতরণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।

এছাড়াও চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ  উপস্থিত ছিলেন।

শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্র জানায়,  উপজেলা প্রশাসনের আয়োজনে ও দু্র্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর বাস্তবায়নে ক্ষতিগ্রস্ত ৪৪ জন ব্যবসায়ীর মাঝে ৫ হাজার টাকা করে ২ লক্ষ ২০ হাজার এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একজন ট্রাক মালিককে ৭ হাজার টাকাসহ মোট ২ লক্ষ ২৭ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

-বাবু/এ.এস





  বিষয়:   মৌলভীবাজার  শ্রীমঙ্গল 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy