জনসভায় বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রাজশাহী প্রতিনিধি

সারাবাংলা

রাজশাহীর মাদরাসা ময়দানে আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়েছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার দুপুর সোয়া

2023-01-29T16:09:24+00:00
2023-01-29T16:09:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজশাহীর সভামঞ্চ
জনসভায় বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ জানুয়ারি, ২০২৩, ৪:০৯ পিএম   (ভিজিট : ১৫১)
X


রাজশাহীর মাদরাসা ময়দানে আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়েছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার দুপুর সোয়া ৩টার দিকে সমাবশস্থলে পৌঁছান তিনি।

এর আগে দুপুর ১টার দিকে সমাবেশ শুরু হয়। সমাবেশ শুরুর পর স্থানীয় আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন। এদিন সকাল ১১টার মধ্যেই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

জনসভা মাঠে এসেই প্রধানমন্ত্রী প্রায় এক হাজার ৩১৬ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ২৫টি প্রকল্পের উদ্বোধন এবং প্রায় ৩৭৬ কোটি ২৮ হাজার টাকা ব্যয়ে আরও ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

মাদরাসা ময়দানে আওয়ামী লীগের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক নৌকার আদলে প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ। বিশাল মঞ্চের পাশাপাশি বিভিন্ন পোস্টার-প্ল্যাকার্ডে সাজানো হয়েছে এই ময়দান।

মঞ্চে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাড়াও দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন। মাদরাসা ময়দানে উপস্থিত বিপুলসংখ্যক নেতাকর্মী করতালি ও স্লোগান দিয়ে শেখ হাসিনাকে স্বাগত জানান।

-বাবু/এ.এস





  বিষয়:   রাজশাহী  আওয়ামী লীগে  প্রধানমন্ত্রী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy