গৌরীপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ জানুয়ারি, ২০২৩, ৫:১৮ পিএম আপডেট: ২৯.০১.২০২৩ ৫:৪৮ পিএম (ভিজিট : ১৪৩)

X
ময়মনসিংহের গৌরীপুর থানার পুলিশ অভিযান চালিয়ে বকুল মিয়া (৪০) নামে স্থানীয় এক মাদক ব্যবসায়ীকে ৪ কেজি ১শ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার কলতাপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বকুল মিয়া উপজেলার হাসনপুর উত্তরপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় মামলা দায়েরর পর গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে রোববার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বাবু/জেএম