টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবা জব্দ

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের টেকনাফের নাফনদীতে কোস্টগার্ড সদসয়রা অভিযান চালিয়ে ৫৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের

2023-01-29T17:23:25+00:00
2023-01-29T17:23:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবা জব্দ
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ জানুয়ারি, ২০২৩, ৫:২৩ পিএম   (ভিজিট : ১৪০)
X

কক্সবাজারের টেকনাফের নাফনদীতে কোস্টগার্ড সদসয়রা অভিযান চালিয়ে ৫৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. এস এম তাহসিন রহমান (বিএন) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোররাতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে ‘শাহপরীর দ্বীপ’ জালিয়াপাড়া নাফ নদীতে একটি ডিঙি নৌকা থেকে দুজন ব্যক্তিকে নদীতে ভাসিয়ে রাখা ফ্লোটিং নৌকায় উঠতে দেখা যায়।

নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা থামার সংকেত দেওয়া হয়। কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে নৌকাটি দ্রুত মায়ানমার সীমানায় পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্য কর্তৃক পানিতে ফ্লোটিং এর সাহায্যে অভিনব কায়দায় ভাসিয়ে রাখা একটি বস্তা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বস্তাটি তল্লাশি করে ৫৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে মাদক পাচারকারীরা নতুন পন্থা হিসাবে মাদক পাচারের এ পদ্ধতি ব্যবহার করছে। তিনি আরো জানান, জব্দকৃত ইয়াবাগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy