খুলনায় যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনার ফুলতলা উপজেলায় মিলন ফকির (৫০) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। উপজেলার আলকা গ্রামের আইডিয়াল

2023-01-30T12:39:09+00:00
2023-01-30T12:39:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ১২:৩৯ পিএম   (ভিজিট : ১৮৮)
X


খুলনার ফুলতলা উপজেলায় মিলন ফকির (৫০) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। উপজেলার আলকা গ্রামের আইডিয়াল মোড়ে আজ সোমবার সকাল ৮টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৮টার দিকে ফুলতলা উপজেলার জামিরা রোডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি হলেন মিলন ফকির (৪৫)। তিনি ওই এলাকার আব্দুল ওহাব ফকিরের ছেলে।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে জামিরা রোডের আইডিয়াল স্কুল মোড়ে দাঁড়িয়ে ছিলেন মিলন ফকির। এ সময় একটি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা এসে গুলি ছোড়ে। এ সময় মিলন ফকির দৌড়ে স্থানীয় একটি দোকানে প্রবেশ করলে আবারও গুলি করা হয়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
 
-বাবু/এ.এস





  বিষয়:   খুলনা  হত্যা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy