ঝিনাইদহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ঝিনাইদহের মহেশপুরে দুই বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (৩০ জানুয়ারি) সকালে

2023-01-30T14:28:09+00:00
2023-01-30T14:34:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝিনাইদহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ২:২৮ পিএম  আপডেট: ৩০.০১.২০২৩ ২:৩৪ পিএম  (ভিজিট : ১৯৫)
X

ঝিনাইদহের মহেশপুরে দুই বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (৩০ জানুয়ারি) সকালে মহেশপুর উপজেলার কাকিলাদাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয়রা জানায়, সকালে যশোর থেকে শাপলা পরিবহনের একটি বাস জীবননগর যাচ্ছিল। পথে কালীগঞ্জ-জীবননগর মহাসড়কের কাকিলাদাড়ি স্থানে পৌঁছালে একটি মোটরসাইকেলকে অতিক্রম করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়। সে সময় বিপরীত দিক থেকে আসা দর্শনা ডিলাক্সের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

এ ঘটনায় দুই বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে ২ জনের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসক।

মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। আমরা দ্রুত যান চলাচল স্বাভাবিক করেছি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।


বাবু/এ আর 




  বিষয়:   সংঘর্ষ  বাস  ঝিনাইদহ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy