নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী

মো. কামরুল ইসলাম, নবীনগর

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।রোববার দুপুরে দাতা সদস্য হাজী খাইরুল আমিনের সভাপতিত্বে

2023-01-30T16:10:02+00:00
2023-01-30T16:10:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী
মো. কামরুল ইসলাম, নবীনগর
প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ৪:১০ পিএম   (ভিজিট : ১৭৮)
X


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে দাতা সদস্য হাজী খাইরুল আমিনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদল।

বিশেষ অতিথি ছিলেন, নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরি শাহান, মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা জামাল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ভিপি আবদুর রহমান, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সহ-সম্পাদক কাজি জহিরউদ্দিন সিদ্দীক টিটু, নবীনগর মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক প্রভাষক নুরুন্নাহার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোকারম হোসেন প্রমুখ।

উপস্থিত ছিলেন দাতা সদস্য আলমগীর হোসেন শিপন, দাতা সদস্য হুমায়ন কবির, দাতা সদস্য ফরিদ উদ্দিন, নবীনগর স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক সালাউদ্দিন বাবু, সদস্য ওমর ফারুক, উপজেলা যুবলীগ সভাপতি সামস আলম, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সাবেক ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল রোমান।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy