ইসলাম শান্তির ধর্ম ইসলামে সন্ত্রাস ও জঙ্গীবাদের স্থান নেই

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে সন্ত্রাস ও জঙ্গীবাদের স্থান

2023-01-30T16:16:13+00:00
2023-01-30T16:16:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসলাম শান্তির ধর্ম ইসলামে সন্ত্রাস ও জঙ্গীবাদের স্থান নেই
স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ৪:১৬ পিএম   (ভিজিট : ১৫৫)
X


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে সন্ত্রাস ও জঙ্গীবাদের স্থান নেই । আল্লাহর প্রেরিত বানী পবিত্র আল কোরআন ও তার আলোকে হযরত মুহাম্মদ (সঃ) জীবন বিধান অনুসরণ করে সারা দুনিয়ায় মুসলিম জাহানে ইসলামের ঝান্ডা তুলে ধরতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসকে দুর করতে হবে, জংগীবাদ থেকে দুরে থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে চাই,বাংলাদেশে আমরা যারা মুসলিম ও যারা মুসলিম নয় সকলের জন্যই শান্তিপূর্ন জীবনের নিশ্চয়তা ইসলামের বানী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে মডেল মসজিদ,ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র তৈরী করেছেন।

স্বরূপকাঠিতে ৪ র্থ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে  রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত দেশ ও বিদেশের ক্বারীগন সম্মেলনে ক্বেরাত পরিবেশন করেন। স্বেচ্ছাসেবী সংগঠন হামিদা - সাঈদ ফাউন্ডেশনের আয়োজনে আন্তর্জাতিক কুরআন তেলোয়াত সংস্থার( ইক্বরা) সহযোগিতায় শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ  মাঠে ওই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ফাউন্ডেশনের উপদেষ্টা,সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত  ক্বিরাত সম্মেলনে শাইখ মাহমুদ কামাল নাজ্জার (মিশর), ক্বারী আনোয়ারুল হাসান বুখারী (পাকিস্তান),ক্বারী নো’মান পিমবায়াবায়া (ফিলিপাইন), ক্বারী আহমাদ আবুল কাসেমী (ইরান),বাংলাদেশের শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী, ক্বারী এ কে এম ফিরোজ,বিশ্বজয়ী হাফেজ মুহাম্মদ জাকারিয়া ক্বেরাত পরিবেশন করেন। ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী মোহাম্মদ ওবায়দুল্লাহ তারেক(বাংলাদেশ)।

এ সময় উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, ইউএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদার, পৌর মেয়র গোলাম কবির, ইসলামী ফাউন্ডেশনের পিরোজপুরের উপ-পরিচালক মো. হুমাউন কবির, সিনিয়র সহকারী পুলিশ সুপার  (নেছারাবাদ সার্কেল) মো. রিয়াজ হোসেন ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি সৈয়দ সহিদ উল আহসান, সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম সহ সমাজের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy