বালিয়াকান্দিতে ভিডব্লিউবির কার্ড ও খাদ্য শস্য বিতরণের উদ্ধোধন

বালিয়াকান্দি রাজবাড়ী

সারাবাংলা

রাজবাড়ী বালিয়াকান্দিতে (২০২৩-২০২৪) চক্রের ভিডব্লিউবি উপকারভোগীদের কার্ড ও খাদ্য শস্য বিতরণ করা হয়েছে।সোমবার (৩০ জানুয়ারি) বিকালে উপজেলা প্রশাসন

2023-01-31T11:08:50+00:00
2023-01-31T11:08:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বালিয়াকান্দিতে ভিডব্লিউবির কার্ড ও খাদ্য শস্য বিতরণের উদ্ধোধন
বালিয়াকান্দি রাজবাড়ী
প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ১১:০৮ এএম   (ভিজিট : ১৮০)
X


রাজবাড়ী বালিয়াকান্দিতে (২০২৩-২০২৪) চক্রের ভিডব্লিউবি উপকারভোগীদের কার্ড ও খাদ্য শস্য বিতরণ করা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) বিকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে নবাবপুর ইউনিয়ন পরিষদে চত্তরে এ বিতরণ অনুষ্ঠিত হয়।

এসময় নবাবপুর ইউপি চেয়ারম্যান বাদশা আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি। এসময় তিনি বলেন আ.লীগ সরকার ক্ষমতায় আছে বলে তৃনমুল পর্যায়ের মানুষ এত সুযোগ সুবিধা পাচ্ছে। আজকে বিধবা, বয়স্ক, মাতৃত্বকালীন ভাতা প্রদান সহ গৃহহীন দের জন্য ঘড় উপহার দিচ্ছেন যা সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশকে ডিজিটাল করেছেন যার সুফল প্রত্যন্ত অঞ্চলের মানুষ পাচ্ছে। তাই আগামী নির্বাচনে আপনারা আ.লীগ কে ভোট দিয়ে পনঃ ক্ষমতায় আনবেন।

আরো বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন প্রমুখ। এসময় সকল ইউপি সদস্য বৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। 

-বাবু/এ.এস





  বিষয়:   বালিয়াকান্দি  রাজবাড়ী  উদ্ধোধন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy