ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা চালকের

বুলেটিন ডেস্ক

রাজধানী

রাজধানীর ভাটারা ১শ’ ফিট রোডে ট্রাকের ধাক্কায় রুপ চান (২৮) নামে ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন।সোমবার (৩০ জানুয়ারি)

2023-01-31T11:31:56+00:00
2023-01-31T12:12:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা চালকের
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ১১:৩১ এএম  আপডেট: ৩১.০১.২০২৩ ১২:১২ পিএম  (ভিজিট : ২০৯)
X

রাজধানীর ভাটারা ১শ’ ফিট রোডে ট্রাকের ধাক্কায় রুপ চান (২৮) নামে ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন।

সোমবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

ময়মনসিংহর ধোবাউড়া উপজেলার রঘুরামপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে রূপচান। স্ত্রী, পরিবার নিয়ে ভাটারা খিলবাড়িরটেক এলাকায় থাকেন।

নিহত রূপচানের খালু বাদল মিয়া জানান, পুলিশের মাধ্যমে তারা রাতে খবর পান, ভাটারা ১শ ফিট রাস্তায় একটি বালুর ট্রাক তার অটোরিকশায় ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে পুলিশেই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করান। পরবর্তীতে তারা হাসপাতালে গিয়ে তাকে দেখতে পান।

এদিকে ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বি এম আসাদুজ্জামান জানান, এখন পর্যন্ত এমন দুর্ঘটনার খবর আমাদের কাছে আসেনি।

বাবু/এ আর




  বিষয়:   সড়ক দুর্ঘটনান  রাজধানী 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy