সিলেটে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা আটক ১

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

সিলেটের হবিগঞ্জে জাহাঙ্গীর আলম নামে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত পুলিশ সদস্য

2023-01-31T13:50:42+00:00
2023-01-31T13:57:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সিলেটে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা আটক ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ১:৫০ পিএম  আপডেট: ৩১.০১.২০২৩ ১:৫৭ পিএম  (ভিজিট : ১৭৬)
X

সিলেটের হবিগঞ্জে জাহাঙ্গীর আলম নামে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম উপজেলার মার্কুলি নৌ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলক দাশ (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আটক পুলক দাস নবীগঞ্জ উপজেলার কাদিরগঞ্জ গ্রামের কির মোহন দাশের পুত্র। 

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, রাতে মার্কুলি বাজারে একটি দোকানে জাহাঙ্গীর আলম নামে ওই পুলিশ সদস্য কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। এসময় হঠাৎ করে তার উপর অতর্কিত হামলা চালায় পুলক দাশ। এতে গুরুতর আঘাতপ্রাপ্ত হয় কনস্টেবল জাহাঙ্গীর আলম। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে গেলে মধ্যরাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পরপরই হামলাকারী পুলক দাশকে আটক করা হয়। 

আরও পড়ুন:  জানা গেল মেট্রোরেলের আয় কত

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আটক পুলক দাশকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কি কারণে এ ঘটনা ঘটেছে তা বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে। এছাড়াও ঘটনাস্থল জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তরা পরিদর্শন করেছেন। একই সাথে ঘটনাস্থল থেকে পুলিশ সিসি টিভির ফুটেজ সংগ্রহ করেছে। 

বাবু/এ আর 




  বিষয়:   সিলেট  পুলিশ হত্যা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy