শাহজাদপুরে গলা কাটা লাশ উদ্ধার

শাহজাদপুর ( সিরাজগঞ্জ)

সারাবাংলা

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের আইগবাড়ি পাড়কোলা গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র সাইদুল ইসলাম লেদু (৫৫) প্রাবাসির গলাকাটা লাশ

2023-01-31T14:05:50+00:00
2023-01-31T14:05:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শাহজাদপুরে গলা কাটা লাশ উদ্ধার
হত্যা না আত্নহত্যা এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি
শাহজাদপুর ( সিরাজগঞ্জ)
প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ২:০৫ পিএম   (ভিজিট : ৭৫৬)
X


সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের আইগবাড়ি পাড়কোলা গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র সাইদুল ইসলাম লেদু (৫৫) প্রাবাসির গলাকাটা লাশ ( ৩১ জানুয়ারি) মঙ্গলবার সকালে উদ্ধার করা হয়েছে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানাযায়  নিহত সাইদুল  ইসলাম লেদু দীর্ঘ ৩০ বছর সৌদি আরবে কর্মরত ছিলেন করোনাকালীন সময়ে তিনি দেশে ফিরে আসেন তারপরে আর সৌদিতে যাননি, ব্যক্তিগত জীবনে সাইদুল  ইসলাম লেদু অবিবাহিত ছিলেন এবং দেশে ফিরে তিনি তার মৃত ভাই শহিদুল ইসলামের বাড়িতেই বসবাস করতেন। 

ঘটনার দিন সকালে ভাতিজি সাথি পাড়ভিন পাশের রুমে আল্লাহ্‌ আকবার ধ্বনিশুনে  এগিয়ে  গিয়ে দেখেন তার চাচা চাকু দিয়ে গলাকেটে ফেলেছেন তখন তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে প্রতিবেশি আত্নীয় স্বজনেরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় পিপিডি হাসপাতালে নিয়েগেলে সেখান থেকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ  নজরুল ইসলাম মৃধা জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে তদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

-বাবু/এ.এস





  বিষয়:   শাহজাদপুর  সিরাজগঞ্জ  লাশ উদ্ধার  আত্নহত্যা  হত্যা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy