কেন্দুয়ায় জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠিত

আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩১ জানুয়ারি) সকালে

2023-01-31T14:18:34+00:00
2023-01-31T14:18:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠিত
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ২:১৮ পিএম   (ভিজিট : ২৬৩)
X

 
নেত্রকোনার কেন্দুয়ায় জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩১ জানুয়ারি) সকালে স্কুল প্রাঙ্গণে জাতীয় সংগীতের মাধ্যমে কেন্দুয়ায় জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোহাম্মদ কবীর চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কেন্দুয়া উপজেলা নির্বাহী (ইউএনও) কাবেরী জালাল।

স্কুলের সহকারি শিক্ষক মো. সানাউল্লাহ আজাদ সাকীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. আসাদুল হক ভূঁইয়া। 

এসময় আরো বক্তব্য রাখেন, কেন্দুয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ বজলুর রহমান, জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.রোকন উদ্দিন, ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক মো.আশরাফ উদ্দিন ভূঁইয়া, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সিরাজুল ইসলাম, নবীব শিক্ষার্থী রাইছা প্রমূখ। 

এসময় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারি শিক্ষক মো.জহিরুল ইসলাম, অনিল চন্দ্র  ভদ্র, বর্তমান সহকারি শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেনসহ কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের নবীন ও প্রবীন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 

-বাবু/এ.এস





  বিষয়:   কেন্দুয়া  নেত্রকোনা  নবীন বরণ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy