কুমিল্লায় হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লায় হত্যার দায়ে দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে উভয়ের দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে

2023-01-31T16:59:09+00:00
2023-01-31T16:59:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুমিল্লায় হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ৪:৫৯ পিএম   (ভিজিট : ১৩৯)
X

কুমিল্লায় হত্যার দায়ে দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে উভয়ের দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। এসময় মামলার আরেক আসামিকে খালাস দেয়া হয়। 

মঙ্গলবার কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালত-৫ এর বিচারক জাহাঙ্গীর হোসেন এই রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম। দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. জাহিদ হাসান (বাবু) ও মো. মাসুম মিয়া।

জানা গেছে, ২০১৭ সালের ১২ মার্চ দাউদকান্দি থানাধীন গৌরীপুরস্থ নিউ মাকের্টে চুরির সময় দেখে ফেলায় নাইট গার্ড শফিকুল ইসলামকে হত্যা করে তারা। পরে তার লাশ যেন চেনা না যায় তাই এসিড দিয়ে ঝলসানো হয়। এ ঘটনার শফিকুল ইসলামের স্ত্রী মোসা. জোসনা বেগম অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় একটি মামলা দায়ের করে। তদন্ত করে আসামিদের পুলিশ গ্রেফতার করে। 

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম বলেন, একটি মোবাইল দোকানে চুরির সময় দেখে ফেলায় তাকে হত্যা করা হয়। হত্যা করেই তারা ক্ষান্ত হয়নি। পরিচয় যেন না শনাক্ত হয় তাই লাশ এসিড দিয়ে পুড়িয়ে দিয়েছে। আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।

বাবু/জেএম




  বিষয়:   কুমিল্লা  যাবজ্জীবন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy