ব্রাহ্মণবাড়িয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৯

ব্রাহ্মণবাড়িয়া

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাস ও সিএনজি-অটোরিকশার মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটেছে। এসময় সিএনজি চালিত অটোরিকশা চালকসহ ৯ জন আহত হয়।

2023-01-31T17:35:27+00:00
2023-01-31T17:35:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৯
ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ৫:৩৫ পিএম   (ভিজিট : ১৫৭)
X

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাস ও সিএনজি-অটোরিকশার মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটেছে। এসময় সিএনজি চালিত অটোরিকশা চালকসহ ৯ জন আহত হয়। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-বায়জিদ মিয়া, মো. শাহআলম মিয়া, খাদিজা আক্তার, লাল চান বাদশা, আলম মিয়া, খুকু মনি, নাজমা বেগম, অহিদ মিয়া ও ফুরকান মিয়া। এর মধ্যে লাল চান বাদশা, আলম মিয়া, খুকু মনি, নাজমা বেগম, অহিদ মিয়া ও ফুরকান মিয়ার অবস্থা আশঙ্কাজনক। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হবিগঞ্জ থেকে পালকি পরিবহনের একটি ঢাকাগামী বাস ও ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা লাখাইগামী সিএনজি অটোরিকশা আশুরাইল এলাকায় আসার পর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজি অটোরিকশায় থাকা সকল যাত্রী মারাত্মক আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় নারী-শিশুসহ ৯ জনকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক সবাইকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে রেফার করেন।

এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লা সরকার জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়েছে। তবে বাসটি আটক আছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

বাবু/জেএম




  বিষয়:   ব্রাহ্মণবাড়িয়া  সংঘর্ষ  আহত 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy