মুন্সীগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ১৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২০ জানুয়ারি

2023-01-31T19:32:49+00:00
2023-01-31T19:32:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মুন্সীগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১৫
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ৭:৩২ পিএম   (ভিজিট : ১৩৯)
X

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ১৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২০ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত মুন্সীগঞ্জসহ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান আল-মামুন এসব তথ্য জানান। তিনি বলেন, চাঞ্চল্যকর ওই ডাকাতি মামলায় তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনাস্থলের ফুটেজ, জিপিএস ট্র্যাকিংসহ পার্শ্ববর্তী জেলার ডাকাতি মামলা পর্যবেক্ষণ করে ২২ জন জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয়। এর মধ্যে অভিযানে এ পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে ডাকাতি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। ইতোমধ্যে লুট করা নগদ ১০ হাজার টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত ১টি তালা কাটার যন্ত্র, ২টি শাবল, ১টি লোহার রড ও ১টি স্ক্রুড্রাইভার উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ডাকাতদের মধ্যে ৮ জন মাদারীপুর, ৬ জন শরীয়তপুর এবং একজন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ডাকাতির সঙ্গে জড়িত মো. শফিকুল ইসলাম (২৭), মো. ফরিদ হাওলাদার (৪৫), মো. আনোয়ার হোসেন (৪২), আব্দুর সোবহান ঢালী (৩২), কামাল খান (৪১), মো. দেলোয়ার খলিফা (৩৭), মো. ফারুক খা (২১), মো. কালু হাওলাদার (৩৮), হিরন তালুকদার (৪৩) এবং মিলন খলিফা (৩১) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া শাহিন শেখ (২২), সিরাজুল মাদবর (২৮), মো. ইমরান মাদবর (২৬), সবুজ খা (৩০ ) এবং মোহাম্মদ শাহিন শিকদারকে (৩২) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আদিবুল ইসলাম প্রমুখ।

বাবু/জেএম





  বিষয়:   মুন্সীগঞ্জ  ডাকাতি  গ্রেপ্তার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy