রোগীদের খাবার সরবরাহের দরপত্রে অনিয়মের অভিযোগ

পিরোজপুর প্রতি‌নি‌ধি

সারাবাংলা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবার সরবরাহের দরপত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সেলিম মিয়া নামে সাবেক

2023-01-31T20:04:46+00:00
2023-01-31T20:04:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্স
রোগীদের খাবার সরবরাহের দরপত্রে অনিয়মের অভিযোগ
পিরোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ৮:০৪ পিএম   (ভিজিট : ২৬৫)
X

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবার সরবরাহের দরপত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সেলিম মিয়া নামে সাবেক এক খাবার সরবরাহকারী ঠিকাদার জেলা প্রশাসক ও দুদক সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থ বছরের গত ২০ নভেম্বর মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবার সরবরাহের দরপত্র আহ্বান করা হয়। এতে মেসার্স সেলিম এন্টারপ্রাইজ, নূপুর এন্টারপ্রাইজসহ মোট ৮টি ঠিকাদারী প্রতিষ্ঠান অংশ নেন। মেসার্স সেলিম এন্টারপ্রাইজ এর স্বত্বাধীকারি সেলিম মিয়া সর্বনিম্ন দরদাতা হিসেবে দরপত্র জমা দেন। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান হিবাব রক্ষক গোলাম মোস্তফা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. সরোয়ার হোসেন খান উচ্চ দরদাতা নূপুর এন্টারপ্রাইজকে খাবার সরবরাহের কাজ পাইয়ে দেন। এর 

বিনিময়ে তারা সংশ্লিষ্ট ঠিকাদারের কাছ থেকে বিশেষ সুবিধা নেন বলে বঞ্চিত ঠিকাদারের অভিযোগ। এতে রোগীরা স্বাভাবিক ও উন্নত মানের খাবার থেকে বঞ্চিত হবে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান হিসাবরক্ষক গোলাম মোস্তফা তার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, কমিটি যাচাই- বাছাই করে সঠিক প্রতিষ্ঠনকে খাবার সরবরাহের অনুমতি দিয়েছেন। মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরোয়ার হোসেন খান সাংবাদিকদের বলেন, কাউকে কাজ পাইয়ে দেয়ার বিনিময়ে বিশেষ সুবিধা নেয়ার কোন সুযোগ নেই। দরপত্র যাচাই-বাছাই কমিটি সঠিক প্রতিষ্ঠানকে নিয়মতান্ত্রিক ভাবে খাবার সরবরাহের অনুমতি দিয়েছেন।

বাবু/জেএম




  বিষয়:   দরপত্র  অভিযোগ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy