এতিম শিশুদের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ড্রীম টাচ বাংলাদেশ’

ফারুক হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)

সারাবাংলা

স্বেচ্ছাসেবী সংগঠন ‘ড্রীম টাচ বাংলাদেশ’ এর উদ্যোগে মাটিরাঙ্গা মারকাজুল হুদা মাদ্রাসায় কার্পেট ও ছিন্নমূল এতিম শিশুদের মাঝে কম্বল

2023-01-31T20:47:34+00:00
2023-01-31T20:47:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এতিম শিশুদের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ড্রীম টাচ বাংলাদেশ’
ফারুক হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)
প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ৮:৪৭ পিএম   (ভিজিট : ১৮৬)
X

স্বেচ্ছাসেবী সংগঠন ‘ড্রীম টাচ বাংলাদেশ’ এর উদ্যোগে মাটিরাঙ্গা মারকাজুল হুদা মাদ্রাসায় কার্পেট ও ছিন্নমূল এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে মাটিরাঙ্গা মারকাজুল হুদা মাদ্রাসা পরিচালক বেলাল হোসেন ও এতিম শিশুদের মাঝে কার্পেট কম্বল বিতরণ করেন ড্রীম টাচ বাংলাদেশ সংগঠনের প্রতিষ্ঠাতা নিপা আক্তার। 

এসময় মাদ্রাসা পরিচালক হাফেজ বেলাল, শিক্ষক অন্তর মাহমুদ,আবু বক্কর, রাব্বিসহ ড্রীম টাচ বাংলাদেশ সংগঠনের এম এ সিদ্দিক, মো. শাহজাহান, মো. জামাল, সোহান, আরমান এবং তাওহিদসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন। 

‘ড্রীম টাচ বাংলাদেশ’ এর প্রতিষ্ঠাতা নিপা বলেন, ড্রীম টাচ বাংলাদেশ একটি স্বেচ্ছাসেবী সংগঠন যা সারা বাংলাদেশেই অসহায়, অসচ্ছল মাদ্রাসা ও এতিমখানা, ছিন্নমূল মানুষের খাদ্য, বস্ত্র, স্বাবলম্বিতা নিয়ে কাজ করে আসছে। এবং ভবিষ্যতে এমন কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

বাবু/জেএম




  বিষয়:   এতিম শিশু 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy