শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

সারাবাংলা

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। আজ মঙ্গলবার সকাল ৬টা ও ৯টায় এখানে দেশের সর্বনিম্ন

2023-01-31T21:15:04+00:00
2023-01-31T21:15:04+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ৯:১৫ পিএম   (ভিজিট : ১৮৯)
X

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। আজ মঙ্গলবার সকাল ৬টা ও ৯টায় এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা  রেকর্ড হয়েছে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস।

গত ২০ জানুয়ারি এখানে দেশের সর্বনিম্ন তাপমানা রেকর্ড হয়েছিল ৫.৬ ডিগ্রি সেলসিয়াস। এটিই ছিল চলতি r শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক মো. মুজিবুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

ঢাকা আবহাওয়া অফিস জানায়, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২.৮ ডিগ্রি সেলসিয়াস। ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি ৩.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছিল।

স্থানীয় আবহাওয়া অফিস জানায়, ২০০৩ সালের ২৩ জানুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি এবং ২০০৪ সালের ২৮ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ৫.২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ১৯৯৫ সালের ৪ জানুয়ারি ও ২০০৭ সালের ১৭ জানুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি সেলসিয়াস।  শ্রীমঙ্গল কমে এসেছে শীত। সকালে ঝলমলে রোদে শীত অনুভুত হচ্ছে কম। তবে গত ২/৩ দিন ধরে রাতে ঘন কুয়াশায় আচ্ছন্য ছিল শ্রীমঙ্গল।

বাবু/এসআর





  বিষয়:   শ্রীমঙ্গল  তাপমাত্রা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy