দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে উপজেলার শান্তিমোড়, বাতেন খাঁর মোড় ও সোনার মোড়ে নৌকা ও আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর

2023-02-01T16:32:41+00:00
2023-02-01T16:32:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জ-৩ উপনির্বাচন
দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৩২ পিএম   (ভিজিট : ১৫৮)
X

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে উপজেলার শান্তিমোড়, বাতেন খাঁর মোড় ও সোনার মোড়ে নৌকা ও আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে।

এসময় নৌকা প্রতীকের দুই কর্মী আহত হয়ে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এছাড়া শান্তিমোড়ের আপেল প্রতীকের দুইটি নির্বাচনী অফিসে ভাঙচুর করা হয়।

এদিকে, বিকেল ৩টার দিকে সোনার মোড়ে জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাব ফাঁকা গুলি নিক্ষেপ করে। তবে স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন ও নৌকার প্রার্থী আব্দুল ওদুদের কর্মী-সমর্থকরা ঘটনার জন্য একে অপরকে দায়ী করছেন। তবে ভোটগ্রহণ চলমান রয়েছে।

এছাড়াও সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর এলাকায় চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় একটি তাজা ককটেল উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

বাবু/জেএম






  বিষয়:   চাঁপাইনবাবগঞ্জ  ধাওয়া  পাল্টা ধাওয়া 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy