কলমাকান্দায় নৌকা ডুবে শ্রমিকের মৃত্যু

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার কলমাকান্দায় কয়লাবোঝাই নৌকা ডুবে দেলোয়ার হোসেন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টার

2023-02-01T16:38:29+00:00
2023-02-01T16:41:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কলমাকান্দায় নৌকা ডুবে শ্রমিকের মৃত্যু
কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৩৮ পিএম  আপডেট: ০১.০২.২০২৩ ৪:৪১ পিএম  (ভিজিট : ১৩২)
X

নেত্রকোণার কলমাকান্দায় কয়লাবোঝাই নৌকা ডুবে দেলোয়ার হোসেন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মনতলা কয়লা ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত দেলোয়ার হোসেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিয়াঘাট গ্রামের মিয়া আলীর ছেলে।

কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী ইনচার্জ এমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুনামগঞ্জ থেকে কয়লাবোঝাই ওই নৌকাটি মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় কলমাকান্দা সদরের উব্ধাখালী নদীর মনতলা নামক স্থানের কয়লা ঘাটে এসে নোঙর করে। পরে রাতে কয়লা আনলোড না করে নৌকাটিতে ৬ জন শ্রমিক ঘুমিয়ে ছিলেন। একপর্যায়ে রাত ১১টার দিকে নৌকাটি ডুবে যায়। 

এসময় নৌকায় ঘুমিয়ে থাকা শ্রমিকদের ৫ জন সাঁতরে তীরে উঠে রক্ষা পেলেও নিখোঁজ হন দেলোয়ার। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নদীতে ডুবে যাওয়া নৌকা থেকে নিখোঁজ দেলোয়ারের মরদেহ উদ্ধার করে। মরদেহটি কলমাকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বাবু/জেএম




  বিষয়:   কলমাকান্দা  নৌকা  মৃত্যু 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy