সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির কমিটি গঠন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৩-২৪ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছে কায়সার আহমেদ (লিটন)

2023-02-01T16:49:43+00:00
2023-02-01T16:49:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির কমিটি গঠন
সভাপতি লিটন, সম্পাদক লিমন
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৪৯ পিএম   (ভিজিট : ২৩৯)
X

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৩-২৪ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছে কায়সার আহমেদ (লিটন) ও সাধারণ সম্পাদক পদে আনোয়ার পারভেজ (লিমন)। 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে। আওয়ামী লীগ পন্থী পরিষদ থেকে সভাপতি ও সম্পাদকসহ মোট ১১টি পদে জয় লাভ করেছে। বিজয়ীরা হলেন সহ-সভাপতি মো. মসিউর রহমান চৌধুরী, সহকারী গ্রন্থাগার সম্পাদক মো. ফজলুল হক (হীরন), সাংস্কৃতিক ও ক্রিড়া সম্পাদক মো. এনামুল হক, কোষাধক্ষ্য মো, রাকিবুল ইসলাম খান রাকিব, হিসাব নিরক্ষক মো. গোলাম হোসেন, নির্বাহী সদস্য পদ সুশিল কুমার সাহা (রানা আহম্মেদ), মো. হেদায়েত উল ইসলাম, এ কে এম হাসান ফারুক (রুমি), মো. রেজাউল বারি (রন্টু)  অপরদিকে সহ-সভাপতি সহ বাকি ছয়টি জয় লাভ করেছে বিএনপি পন্থী আইনজীবীরা। সহ-সভাপতি মো. আলীমুল হক, সহকারী সাধারণ সম্পাদক মো. কামরুল হুদা, গ্রন্থাগার সম্পাদক মো. নাদীম ইবনে মোস্তফা, সহকারী হিসাব নিরক্ষক মাও. মুফতি মো, শহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মীর রুহুল আমিন বাবু , আলহাজ্ব মো. আমানউল্লাহ মণ্ডল।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করে বলেন, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ১৭টি পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ৩৯০ জন ভোটা‌রের ম‌ধ্যে ৩৪৮ জন তা‌দের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।

বাবু/জেএম





  বিষয়:   সিরাজগঞ্জ  আইনজীবী সমিতি 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy