এ বছর ডেঙ্গুতে মারা গেছেন ৬ জন, আক্রান্ত হয়ে ভর্তি ২

স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ বছর (২০২৩) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন

2023-02-01T16:55:33+00:00
2023-02-01T16:55:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এ বছর ডেঙ্গুতে মারা গেছেন ৬ জন, আক্রান্ত হয়ে ভর্তি ২
প্রকাশ: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৫৫ পিএম   (ভিজিট : ১৪২)
X


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ বছর (২০২৩) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দু’জন নতুন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা দু’জনেই ঢাকার।  ঢাকার বাইরে কোনো ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়নি। বর্তমানে সারাদেশে সর্বমোট ৪৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২২ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ২২ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৫৬৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ২৭৪ জন এবং ঢাকার বাইরে ২৯৪ জন রয়েছেন। একইসময়ে দেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা ৫১৮ জন। এরমধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ২৪৯ জন, ঢাকার বাইরে সারাদেশে ২৬৯ জন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy