রাজশাহীর চারঘাটে ইউপি সদস্য সোহেল গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

রাজশাহী চারঘাটে অভিযান চালিয়ে চেক প্রতারণা মামলার পলাতক আসামি সোহেলকে গ্রেফতার করেছে চারঘাট মডেল থানা পুলিশ।থানা সূত্রে জানা

2023-02-01T16:59:46+00:00
2023-02-01T17:09:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজশাহীর চারঘাটে ইউপি সদস্য সোহেল গ্রেপ্তার
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৫৯ পিএম  আপডেট: ০১.০২.২০২৩ ৫:০৯ পিএম  (ভিজিট : ১৫৪)
X

রাজশাহী চারঘাটে অভিযান চালিয়ে চেক প্রতারণা মামলার পলাতক আসামি সোহেলকে গ্রেফতার করেছে চারঘাট মডেল থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে অফিসার ইনচার্জ এর দিক নিদের্শনায় এসআই সুজন, এসআই আজিজুল, এএসআই আব্দুল জলিল, মামুন-২ ও সঙ্গীয় ফোর্স নিয়ে নিমপাড়া ইউনিয়নের কামিনী গঙ্গারামপুর ইমরান আলীর ছেলে সোহেল রানাকে তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। 

তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। ৮ মাস ধরে পলাতক ছিলেন এবং এমন সংবাদের ভিত্তিতে তাকে মঙ্গলবার রাত সাড়ে বারটায় সে নিজ বাড়িতে অবস্থান করে। পরে সে পুলিশের উপস্থিতিতে টের পেয়ে পালানো অবস্থায় তাকে আটক করা হয়। 

নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন চেক প্রতারণা মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ৪নং ওর্য়াড ইউপি সদস্য সোহেল রানাকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম বলেন, সাজাপ্রাপ্ত এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১৩ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড। সিআর-১৭৮/১৯ মামলার পলাতক আসামি সোহেলকে গ্রেপ্তার করে দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান।

বাবু/জেএম





  বিষয়:   চারঘাট  গ্রেপ্তার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy