কমলগঞ্জে জুয়াড়িদের হামলায় ৫ পুলিশ সদস্য আহত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের কমলগঞ্জে উত্তর তিলকপুরে জুয়াড়ি ধরতে গিয়ে জুয়াড়িসহ স্থানীয়দের হামলায় কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সহ ৫ পুলিশ সদস্য

2023-02-01T17:07:39+00:00
2023-02-01T17:07:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কমলগঞ্জে জুয়াড়িদের হামলায় ৫ পুলিশ সদস্য আহত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:০৭ পিএম   (ভিজিট : ১১৯)
X

মৌলভীবাজারের কমলগঞ্জে উত্তর তিলকপুরে জুয়াড়ি ধরতে গিয়ে জুয়াড়িসহ স্থানীয়দের হামলায় কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এবং  এক জুয়াড়ি আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে। 

মঙ্গলবার দিবাগত সাড়ে ১২টার দিকে হামলার এ ঘটনা ঘটে। হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন- কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক, এএসআই আক্তার হোসেন, এএসআই জালাল উদ্দিন, কনস্টেবল জাবির আহমদ ও মামুনুর রশিদ।

পুলিশ জানায়, উত্তর তিলকপুর এলাকায় খোলামাঠে খড়কুটো দিয়ে ঘর তৈরি করে বেশ কিছুদিন ধরে স্থানীয় জুয়াড়ি জাবের আহমদের নেতৃত্বে জুয়া খেলার সংবাদ পেয়ে এএসআই আক্তার হোসেন ও এএসআই জালাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ জুয়াড়ি জাবের আহমদ, খোকা মিয়া, মো. সায়েম মিয়া,শামীম আহমদ, শাওন প্রকাশ শামন মিয়া,কাউসার আহমদ, কামাল মিয়াসহ অনেককে জনকে আটক করে পুলিশ।

ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, এ ঘটনায় বুধবার সকালে পৃথক দুটি মামলা করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বাবু/জেএম




  বিষয়:   জুয়াড়ি  হামলা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy