মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি

সারাবাংলা

জয়পুরহাটে মাদক মামলায় মঞ্জুয়ারা বেগম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও

2023-02-01T17:14:42+00:00
2023-02-01T17:14:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:১৪ পিএম   (ভিজিট : ১৭৫)
X

জয়পুরহাটে মাদক মামলায় মঞ্জুয়ারা বেগম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন। আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। মঞ্জুয়ারা বেগম দিনাজপুরের বিরামপুর উপজেলার তিওর গ্রামের মজিবর রহমানের স্ত্রী।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ১০ অক্টোবর পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল নিয়ে অটোযোগে জয়পুরহাটের দিকে আসছিলেন মঞ্জুয়ারা বেগম। গোপন সংবাদ পেয়ে সদর উপজেলার বনখুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সেই অটো আটকিয়ে তল্লাশি করে। এসময় ওই নারীর কাছ থেকে ৩৮ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় সেদিনই সদর থানায় একটি মামলা দায়ের করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মনছুর রহমান। এ মামলার দীর্ঘ শুনানি ও ৫ জনের স্বাক্ষী গ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।

এ মামলার দীর্ঘ শুনানি ও ৫ জনের সাক্ষী গ্রহণ শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন। এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল ও অ্যাডভোকেট উদয় কুমার সিং এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন রায়হান নবী।

বাবু/জেএম




  বিষয়:   মাদক  মামলা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy