নবীনগরে মাদ্রাসায় সবক প্রদান অনুষ্ঠিত

মো. কামরুল ইসলাম, নবীনগর

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদ্রাসায় আলিম ও ফাজিল ১ম বর্ষের শিক্ষার্থীদের

2023-02-01T19:20:06+00:00
2023-02-01T19:20:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবীনগরে মাদ্রাসায় সবক প্রদান অনুষ্ঠিত
মো. কামরুল ইসলাম, নবীনগর
প্রকাশ: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:২০ পিএম   (ভিজিট : ৩৭১)
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদ্রাসায় আলিম ও ফাজিল ১ম বর্ষের শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে মাদ্রাসার ১ম বর্ষের শ্রেণিকক্ষে এ সবক প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রভাষক আনোয়ার হোসাইন এর সঞ্চালনায় ও মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. এনামুল হক কুতুবীর সভাপতিত্বে নবাগত শিক্ষার্থীদের সবক প্রদান করেন মাদ্রাসার উপাধ্যক্ষ শেখ মো. আবুল খায়ের। মিলাদ পাঠ করেন, শিক্ষার্থী আব্দুল হাদী। দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক মো. মোকাররম হোসেন। 

এসময় উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক মো. ইব্রাহীম খলিল, প্রভাষক কাজী আশরাফ, প্রভাষক হুমায়ুন কবির, প্রভাষক শেখ বোরহান উদ্দিন রেজা প্রমুখ।

মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. এনামুল হক কুতুবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে তবারক বিতরণ করা হয়।

বাবু/জেএম





  বিষয়:   নবীনগর 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy