৫০ বছর পর বগুড়া-৬ আসনে আওয়ামী লীগের জয়

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

দীর্ঘ ৫০ বছর পর বগুড়া-৬ (সদর) আসনে জয় পেল আওয়ামী লীগ। এই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা

2023-02-01T23:18:57+00:00
2023-02-01T23:18:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৫০ বছর পর বগুড়া-৬ আসনে আওয়ামী লীগের জয়
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:১৮ পিএম   (ভিজিট : ২৩৯)
রাগেবুল আহসান রিপু

রাগেবুল আহসান রিপু

দীর্ঘ ৫০ বছর পর বগুড়া-৬ (সদর) আসনে জয় পেল আওয়ামী লীগ। এই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রাগেবুল আহসান রিপু ৪৯ হাজার ৩৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়া-৬ আসনে ১৯৭৩ সালের পর আওয়ামী লীগের কোনো প্রার্থী বিজয়ী হতে পারেনি বলে জানা গেছে।  

বুধবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপনির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

তিনি জানান, আওয়ামী লীগের প্রার্থী রাগেবুল আহসান রিপুর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ ট্রাক প্রতীকে  ২১ হাজার ৮৬৪ ভোট পেয়েছেন। এই উপনির্বাচনে ভোটের হার ২২.৩৪ শতাংশ। মোট ভোট পড়েছে ৯১ হাজার ৭৪২টি। এই আসনে মোট ভোটার ৪ লাখ ১০ হাজার ৭৪৩ জন।

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জাতীয় পাটির প্রার্থী নুরুল ইসলাম ওমর  লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯৯৫ ভোট, জাসদের ইমদাদুল হক ইমদাদ মশাল প্রতীকে ১ হাজার ৬১৮, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম একতারা প্রতীকে ৫ হাজার ২৭৪, মাসুদার রহসান হেলাল আপেল প্রতীকে ১ হাজার ৬১৮, মোহাম্মদ ফয়সাল বিন সফিক গোলাপ ফুল প্রতীকে ৪১৭, বিএনপি নেতা সরকার বাদল কুড়াল প্রতীকে ২ হাজার ৮১১, আফজাল হোসেন মাছ প্রতীকে ১৭০, নজরুল ইসলাম বটগাছ প্রতীকে ৪৬৮ ও রাকিব হাসান কুমির প্রতীকে ১ হাজার ৫২৯ ভোট পেয়েছেন। 

বাবু/এসআর




  বিষয়:   আওয়ামী লীগ  বগুড়া-৬ আসন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy