প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:০৮ এএম (ভিজিট : ১৫৯)

X
রাজবাড়ীর বালিয়াকান্দিতে সার ও কীটনাশকের দোকানে ৩টি দোকানে ১৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা সোনাপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি মো হাসিবুল হাসান।
এ সময় অবৈধ কোম্পানীর প্যাকেট কীটনাশক জব্দ ও ধ্বংশ করেন এবং ৩ টি দোকানে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং সাধারণ কৃষকদের সচেতন করেন।
অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, নবাবপুর ইউনিয়ন কৃষি উপসহকারী অফিসার ফারুক হোসেন, ইউনিয়ন উপসহকারী কর্মকর্তা সুকুমার।
শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে বালিয়াকান্দি থানা পুলিশের একটি টিম।
-বাবু/এ.এস