দিনাজপুরে আগুনে পুড়ে ১ জনের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের নবাবগঞ্জে কয়েলের আগুনের মাধ্যমে কাঠের তৈরি চকিতে ও লেপ তোষকে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে মরিয়ম (৮৫) নামে

2023-02-02T16:52:08+00:00
2023-02-02T17:31:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দিনাজপুরে আগুনে পুড়ে ১ জনের মৃত্যু
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৫২ পিএম  আপডেট: ০২.০২.২০২৩ ৫:৩১ পিএম  (ভিজিট : ১২৭)
X

দিনাজপুরের নবাবগঞ্জে কয়েলের আগুনের মাধ্যমে কাঠের তৈরি চকিতে ও লেপ তোষকে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে মরিয়ম (৮৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বুধবার দিবাগত রাতে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের বাজিতপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। মৃত বৃদ্ধা মরিয়ম (৮৫) নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের বাজিতপুর গ্রামের মৃত ইলিম উদ্দিনের স্ত্রী। 

নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ এর সত্যতা নিশ্চিত করে জানান, মৃত মরিয়মের ছেলে মশিউর রহমান গত বুধবার রাতে খাবারের পর তার মাকে ঘরে ঘুমানোর জন্য মশার কয়েল জ্বালিয়ে দিয়ে যায়। এরপর সে ভোর রাতে হালকা শব্দ ও পোড়া গন্ধ পায়। ঘরের বাইরে এসে তার মায়ের ঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার করে আশেপাশের লোকজনকে ডাকে। লোকজন এসে পানি দিয়ে আগুন নিভিয়ে দেখতে পায়, তার মা আগুনে পুড়ে মারা গেছে। 

বাবু/জেএম




  বিষয়:   দিনাজপুর  মৃত্যু 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy