পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

হত্যা মামলাসহ একাধিক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. নকীব হোসেন রানা (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

2023-02-02T17:42:02+00:00
2023-02-02T17:42:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৪২ পিএম   (ভিজিট : ১২৯)
X

হত্যা মামলাসহ একাধিক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. নকীব হোসেন রানা (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার দিবাগত গভীর রাতে পুরান ঢাকার ওয়ারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, রাজধানীর ওয়ারী এলাকা থেকে অস্ত্র ও হত্যা মামলাসহ একাধিক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নকীব হোসেন রানাকে গ্রেফতার করা হয়েছে। আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধের কথা স্বীকার করেছেন। তিনি বিভিন্ন থানায় অস্ত্র আইন এবং হত্যা মামলাসহ একাধিক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। 

তার নামে ঢাকা জেলার সূত্রাপুর থানায় ১৯৯৭ ও ২০০০ সালের পৃথক দুটি অস্ত্র আইন ও ২০০০ সালের একটি হত্যা মামলা এবং বংশাল থানায় ২০১২ সালের একটি মাদক মামলা রয়েছে। মামলার পর থেকে নকীব দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছেন। ২০০০ সালের অস্ত্র আইন মামলার বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালে আদালত তাকে যাবজ্জীবন সাজা দেন। নকীবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

বাবু/জেএম




  বিষয়:   যাবজ্জীবন  গ্রেফতার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy