ছদ্মবেশে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করলো পুলিশ

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

লুঙ্গি-গামছা পড়ে ছদ্মবেশ ধারণ করে দুই মাদক ব্যবসায়ীকে ১৫০ পিস ইয়াবাসহ আটক করেছে টাঙ্গাইলের কালিহাতী থানা পুলিশ। বৃহস্পতিবার

2023-02-02T18:15:03+00:00
2023-02-02T18:15:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছদ্মবেশে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করলো পুলিশ
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:১৫ পিএম   (ভিজিট : ১৭৮)
X

লুঙ্গি-গামছা পড়ে ছদ্মবেশ ধারণ করে দুই মাদক ব্যবসায়ীকে ১৫০ পিস ইয়াবাসহ আটক করেছে টাঙ্গাইলের কালিহাতী থানা পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে কালিহাতী পৌর এলাকার সিলিমপুর চাটিপাড়া আক্তার হোসেনের মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ঘাটাইল উপজেলার জামালপুর গ্রামের আ. গফুরের ছেলে মো. মনিরুল ইসলাম মনির (৩৫) ও গোপালপুর উপজেলার কামাক্ষাবাড়ী গ্রামের আব্দুর রহিম ভূঁইয়ার ছেলে মো. সুমন ভূঁইয়া (৩২)।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, মাদক সমাজের জন্য ভয়ংকর অভিশাপ। সমাজ তথা দেশকে মাদক থেকে রক্ষার জন্য আমরা কঠোর পুলিশি কার্যক্রম পরিচালনা করে আসছি। তারই ধারাবাহিকতায় আজ (২ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিন্টু চন্দ্র ঘোষ ও সঙ্গীয় ফোর্স লুঙ্গি-গামছা পড়ে ছদ্মবেশ ধারণ করে কালিহাতী পৌর এলাকার সিলিমপুর চাটিপাড়া আক্তার হোসেনের মার্কেটের সামনে থেকে ১৫০ পিস ইয়াবাসহ ওই মাদক কারবারিদের আটক করেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাবু/জেএম




  বিষয়:   ছদ্মবেশ  মাদক কারবারি 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy