কম খরচে ডায়ালাইসিস করবে গণস্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

অল্প খরচে ডায়ালাইসিস করবে গণস্বাস্থ্য কেন্দ্র। তবে রোগীরা এ সুবিধা পাবেন রাতের দুইটি শিফটে। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে

2023-02-02T18:49:15+00:00
2023-02-02T18:49:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কম খরচে ডায়ালাইসিস করবে গণস্বাস্থ্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৪৯ পিএম   (ভিজিট : ১৩৮)
X


অল্প খরচে ডায়ালাইসিস করবে গণস্বাস্থ্য কেন্দ্র। তবে রোগীরা এ সুবিধা পাবেন রাতের দুইটি শিফটে। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে এ ব্যবস্থা চালু করা হবে।

বুধবার (২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো গণস্বাস্থ্য কেন্দ্রের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।


বার্তায় জানানো হয়, সারাদেশে বিপর্যস্ত ডায়ালাইসিস ব্যবস্থা, গত কয়েক দিন পত্র পত্রিকায় ও মিডিয়ায় চট্টগ্রাম ও ঢাকাতে রোগীদের কান্নাকাটি একটা অসহনীয় পরিস্থিতি প্রকাশিত হয়েছে। এ অবস্থায় গণস্বাস্থ্যের ধানমন্ডির নগর হাসপাতালে ডায়ালাইসিস সেন্টারে রোগীদের অল্প খরচে রাতের চতুর্থ ও পঞ্চম শিফটে ডায়ালাইসিস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য রোগীর প্রতি সেশনে শুধু ডায়ালাইসিসের জন্য এক হাজার টাকা খরচ পড়বে।

তবে ডায়লাইসিসের বাহিরে অতিরিক্ত চিকিৎসার খরচ রোগীকে বহন করতে হবে।

-বাবু/হাদি




  বিষয়:   ডায়ালাইসিস  গণস্বাস্থ্য 



Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy