রাজধানীতে বাস চাপায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর কাকলিতে সড়ক দুর্ঘটনায় বিডিএস কৃষ্ণ (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ

2023-02-03T11:48:57+00:00
2023-02-03T14:52:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে বাস চাপায় নিহত ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪৮ এএম  আপডেট: ০৩.০২.২০২৩ ২:৫২ পিএম  (ভিজিট : ১৬৬)
X

রাজধানীর কাকলিতে সড়ক দুর্ঘটনায় বিডিএস কৃষ্ণ (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।  মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বিডিএস কৃষ্ণ নারায়ণগঞ্জের সদর উপজেলার উকিলপাড়া গ্রামের হরিবাসর সাহার ছেলে। উত্তরা ১২ নম্বর সেক্টর, ১৫ নম্বর রোডে পরিবার নিয়ে থাকতেন তিনি।  ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, রাতে চার পথশিশু রক্তাক্ত অবস্থায় বিডিএস কৃষ্ণকে হাসপাতালে নিয়ে আসে।

তারা জানিয়েছে, কাকলি ফ্লাইওভারের নিচে বাসের ধাক্কায় আহত অবস্থায় পড়েছিলেন তিনি। দেখতে পেয়ে তারা তাকে হাসপাতালে নিয়ে আসে। ঘটনাটি বনানী থানা পুলিশ তদন্ত করছে।

নিহত কৃষ্ণের ভাগনে নবোজিৎ সাহা শান্ত জানান, তার মামা পেশায় ব্যবসায়ী ছিলেন। রাতে পুলিশের মাধ্যমে তারা দুর্ঘটনার খবর জানতে পান। পরে হাসপাতালে গিয়ে তার মরদেহ দেখতে পান।


বাবু/এ আর 




  বিষয়:   দূর্ঘটনা  রাজধানী 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy