কেরানীগঞ্জে ৪ ছিনতাইকারী আটক

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)

সারাবাংলা

ঢাকার কেরানীগঞ্জে চুনকুটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪ ছিনতাইকারীকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকালে

2023-02-03T16:40:56+00:00
2023-02-03T16:40:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জে ৪ ছিনতাইকারী আটক
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৪০ পিএম   (ভিজিট : ২০১)
X

ঢাকার কেরানীগঞ্জে চুনকুটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪ ছিনতাইকারীকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের তথ্য নিশ্চিত করেন কেরানীগঞ্জ র‍্যাব-১০ সদর দপ্তরের অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন। আটককৃতরা হলেন- মো. বাবু দেওয়ান (২০), মো. পারভেজ (২২), মো. ইমন (২২) ও মো. আকাশ (২০)।

র‍্যাব-১০ অধিনায়ক জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ ছিনতাইকারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি সুইচ গিয়ার চাকু ও ৩টি ছুরি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃত ছিনতাইকারীরা উপজেলার বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বাবু/জেএম





  বিষয়:   কেরানীগঞ্জ  ছিনতাইকারী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy