গলাচিপায় কলেজছাত্রীর আত্মহত্যা

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর গলাচিপায় ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে তামান্না আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডাকুয়া ইউনিয়নের

2023-02-03T18:13:39+00:00
2023-02-03T18:13:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গলাচিপায় কলেজছাত্রীর আত্মহত্যা
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:১৩ পিএম   (ভিজিট : ১৪৩)
X

পটুয়াখালীর গলাচিপায় ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে তামান্না আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডাকুয়া ইউনিয়নের পূর্ব আটখালী গ্রামে এ ঘটনা ঘটে। 

পরিবারের লোকজন তাৎক্ষণিক উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওই দিন রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রাথমিকভাবে পুলিশ আত্মহত্যার কারণ জানতে পারেনি। তামান্না ওই গ্রামের আনোয়ার তালুকদারের নাতনী ও রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কামাল প্যাদার মেয়ে। তামান্না তার নানা বাড়িতে থেকে কলেজে লেখাপড়া করতেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ।

গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েণ বলেন, শুক্রবার লাশের ময়নাতদন্তের সকল কার্যক্রম বরিশালে সম্পন্ন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাবু/জেএম




  বিষয়:   গলাচিপা  আত্মহত্যা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy