রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চুরি হওয়া মেশিন উদ্ধার, আটক ৪

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া ৪৭ লক্ষ টাকা মূল্যের কয়লা পরীক্ষার মেশিন (BOMB CALORIMETER) উদ্ধার করেছে

2023-02-03T19:16:21+00:00
2023-02-03T19:16:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চুরি হওয়া মেশিন উদ্ধার, আটক ৪
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:১৬ পিএম   (ভিজিট : ১৩০)
X

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া ৪৭ লক্ষ টাকা মূল্যের কয়লা পরীক্ষার মেশিন (BOMB CALORIMETER) উদ্ধার করেছে রামপাল থানা পুলিশ। চুরির ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার যাত্রাবাড়ী কোনাপাড়স্থ এলাকার দরবার শরীফ রোডের হারুন অর রশিদের মালিকানাধীন ২ তলা ভবনের ২য় তলা থেকে মেশিনসহ তাদেরকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলো পিরোজপুর জেলা সদরের নরখালী গ্রামের নূরুল আলমের পুত্র মো. রাব্বি ইসলাম ওরফে গোলাম রাব্বি (২৪), ফকিরহাট উপজেলার খাজুরা লখপুর গ্রামের শামসুল আলমের পুত্র আ. করিম (২৭), রামপাল উপজেলার চিত্রা গ্রামের প্রকাশ শীলের পুত্র কার্তিক শীল (২৫) ও বর্ণিত গ্রামের মো. বাচ্চু শেখের পুত্র মো. বাদশা শেখ (২৩)।

রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন শুক্রবার দুপুর ১২টায় তার সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে বলেন, অত্যন্ত মূল্যবান মেশিনটি চুরি যাওয়ার পর রামপাল থানায় একটি মামলা দায়ের হয়। আমরা তদন্ত শুরু করি। বাগেরহাটের জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করি। এক পর্যায়ে আমরা প্রাথমিকভাবে কয়েকজন চোরকে সনাক্ত করে তাদের আটক করি। তাদের জিজ্ঞাসাবাদে তারা মেশিনটি চুরির কথা স্বীকার করে। এরপর আমরা ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়াস্থ এলাকার একটি বাড়ি থেকে মেশিনটি উদ্ধার করে রামপাল থানায় নিয়ে আসি। 

আসামি ৪ জনকে বিজ্ঞ আদালতে পাঠিয়ে অধিকতর তদন্তের স্বার্থে রিমান্ড চাওয়া হবে। এর সাথে আরও কারা জড়িত আছে তা নিয়ে আমরা তদন্ত অব্যাহত রেখেছি।  

বাবু/জেএম




  বিষয়:   রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র  আটক 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy