ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

কোটচাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

কোটচাঁদপুর-জালাল সড়কের রঘুনাথপুর মাঠের কালভার্ট নামক স্থানে মাটিটানা ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাহমুদুল হাসান (২৫) নামে এক মোটরসাইকেল

2023-02-03T19:20:24+00:00
2023-02-03T19:20:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু
কোটচাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:২০ পিএম   (ভিজিট : ১৩৭)
X

কোটচাঁদপুর-জালাল সড়কের রঘুনাথপুর মাঠের কালভার্ট নামক স্থানে মাটিটানা ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাহমুদুল হাসান (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন সাথে থাকা আরেক আরোহী রবি (২৪)। মুমূর্ষু অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিহত মাহমুদুল ঝিকরগাছা উপজেলার গদখালি গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি ব্রিটিশ টোব্যাকো কোম্পানিতে চাকরি করতেন। ঘটনার পর ঘাতক ট্রাক্টরটি পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর ১২ টার দিকে জালালপুর মাঠ থেকে মাটিবোঝাই একটি ট্রাক্টর কোটচাঁদপুরের দিকে আসছিল। ট্রাক্টরটি রঘুনাথপুরের কালভার্টের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মাহমুদুল ছিটকে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। 

বাবু/জেএম





  বিষয়:   কোটচাঁদপুর  মৃত্যু 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy