এক কিমি দূরত্বে চট্টগ্রামে দু দলের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও সমাবেশ হচ্ছে আজ । একই দিন এক ঘণ্টার ব্যবধানে এক কিলোমিটার দূরত্বে সমাবেশ

2023-02-04T12:41:51+00:00
2023-02-04T12:46:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এক কিমি দূরত্বে চট্টগ্রামে দু দলের সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৪১ পিএম  আপডেট: ০৪.০২.২০২৩ ১২:৪৬ পিএম  (ভিজিট : ১৩৫)
X

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও সমাবেশ হচ্ছে আজ । একই দিন এক ঘণ্টার ব্যবধানে এক কিলোমিটার দূরত্বে সমাবেশ ডেকেছে চট্টগ্রাম আওয়ামী লীগ। দুদল মুখোমুখি অবস্থানে। যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে আজ সারাদেশে সমাবেশ করছে বিএনপি ও সমমনা দলগুলো।

শনিবার বেলা দুইটার দিকে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে নুর আহমদ সড়কে বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানো, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে সমাবেশ করবে বিএনপি।

আর নুর আহমদ সড়ক থেকে প্রায় এক কিলোমিটার দূরে নগরের আন্দরকিল্লা চত্বরে বেলা তিনটায় ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ শান্তি সমাবেশের ডাক দিয়েছে নগর আওয়ামী লীগ। 

দু’দলের সমাবেশ কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হলেও আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। 

বিভাগীয় সমাবেশকে সফল করতে ১০ দিন ধরে নানা কর্মসূচি পালন করে আসছে চট্টগ্রাম বিএনপি। চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের নেতাকর্মীরা এ সমাবেশে অংশ নেবেন। ইতিমধ্যে সমাবেশের যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। নেতাকর্মীদের আশা, নগরের পলোগ্রাউন্ডের সমাবেশের মতো বড় জমায়েত হবে আজ। 

সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। উপস্থিত থাকবেন ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাসিরসহ জ্যেষ্ঠ নেতারা। 

এদিকে নগর আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। সমাবেশে নগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিত থাকতে আহ্বান জানিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

আইনশৃংখলা বাহিনী কড়া অবস্থানে রয়েছে। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, সমাবেশগুলো যাতে শান্তিপূর্ণভাবে হয়, কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে পুলিশ। 


বাবু/এ আর 




  বিষয়:   চট্টগ্রাম  সমাবেশ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy