উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিন : আলী আশরাফ

পটুয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পটুয়াখালী পৌরসভার সহাস্রাধিক অসহায় দুস্থ নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র

2023-02-04T15:36:13+00:00
2023-02-05T18:23:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিন : আলী আশরাফ
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৩৬ পিএম  আপডেট: ০৫.০২.২০২৩ ৬:২৩ পিএম  (ভিজিট : ২৯৯)
X

স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পটুয়াখালী পৌরসভার সহাস্রাধিক অসহায় দুস্থ নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার সম্পাদক-প্রকাশক মোহাম্মদ আলী আশরাফ।

এ সময় মোহাম্মদ আলী আশরাফ বলেন, বিএনপির নেতৃবৃন্দের চোখে ছানি পড়েছে যে কারণে তাদের দৃষ্টিশক্তি কমে গেছে। তারা এখন দেশের উন্নয়ন দেখতে পাচ্ছে না। তারা শুধু ষড়যন্ত্র নিয়ে ব্যস্ত। ডিজিটাল বাংলাদেশকে তারা এনালগ হিসাবে দেখতে পাচ্ছেন। দ্রুত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বাদ দিয়ে তাদের চোখের পরীক্ষা করে চিকিৎসা করা দরকার। যদি তা না হয় তাহলে আগামী নির্বাচনে আবারও তারা হোঁচট খাবে। 

আলী আশরাফ বলেন, ঢাকায় যারা বসবাস করেন তারা দেখতে পাচ্ছেন মেট্রোরেলের কারণে কত স্বল্প সময়ে যাতাযাত করা যাচ্ছে। এখন আর আগের মত সড়কে জ্যাম থাকেনা। পাতাল রেল হয়েছে, কর্ণফুলী টানেল হচ্ছে। এই দক্ষিণাঞ্চলে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র হয়েছে আরও কয়েকটি চলমান, পায়রা সমুদ্র বন্দর হয়েছে, কুয়াকাটা পর্যটন কেন্দ্রে অনেক পরিবর্তন আসছে। পটুয়াখালীতে ইপিজেড নির্মাণ কাজ চলমান। শুধু মাত্র পদ্মা সেতু চালুর কারণেই এখন গোটা দক্ষিণাঞ্চলে জয়জয় অবস্থা। হাজার হাজার শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে। কর্মসংস্থানের সুযোগ হচ্ছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দেখলে মনে হবে সিঙ্গাপুর মালয়েশিয়া কিংবা দুবাইতে আছি। এসব দৃশ্যমান উন্নয়ন বিএনপির চোখে পরছে না।

আলী আশরাফ বলেন, আগামীতে এই স্মার্ট বাংলাদেশ না দেখে যদি কেউ আফগানিস্তান, সিরিয়া, ইসরাইল দেখতে চায় তাহলে বিএনপি-জামায়াতকে ভোট দিতে পারেন। আর যদি বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চান বেকার সমস্যার সমাধান করতে চান, বেকারত্ব দূর করতে চান, উন্নয়নে বিশ্বাসী হতে চান তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকার প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে হবে।

শনিবার বেলা সাড়ে ১১টায় দক্ষিণ সবুজবাগে আবহাওয়া অফিসের পশ্চিমপাশে নবনির্মিত পার্কে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীরের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর পক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আলী আশরাফের নিজ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান। 

আরও  উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সাইফুল আহসান কচি, প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হুমায়ুন চৌধুরী, সাধারণ সম্পাদক বিএম শাহজাহান পারভেজ শাহজাহান ভুঁইয়া, যুবলীগ নেতা মো. খলিলুর রহমান, ছাত্রলীগ নেতা হিরাসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী।

এরপর আলী আশরাফ মির্জাগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। সেখানেও বিকালে তিনি দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করবেন।

বাবু/জেএম




  বিষয়:   উন্নয়ন  নৌকা  আলী আশরাফ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy