যমুনায় ধরা পড়ল ৫৫ কেজির বাঘাইড়

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৫৫ কেজি ওজনের বাঘাইড় মাছ। এই মাছটি ৭৫ হাজার টাকায় বিক্রি

2023-02-04T15:46:26+00:00
2023-02-04T15:46:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যমুনায় ধরা পড়ল ৫৫ কেজির বাঘাইড়
বিক্রি হলো ৭৫ হাজার টাকা
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)
প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৪৬ পিএম   (ভিজিট : ৪৮২)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৫৫ কেজি ওজনের বাঘাইড় মাছ। এই মাছটি ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে বিশাল আকৃতির বাঘাইড় মাছটি উপজেলার গোবিন্দাসী মাছ বাজারে উঠলে সেটি মধুপুরের সাগর নামের এক ব্যক্তির কাছে ৭৫ হাজার টাকা বিক্রি করে দেন।

জানা গেছে, সিরাজগঞ্জের বেলকুচির সুনীল তার সহযোগীদের সাথে নিয়ে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে যমুনা নদীতে জাল দিয়ে মাছ ধরতে যায়। এসময় তাদের জালে বিশাল আকৃতির এই বাঘাইড় মাছটি ধরা পড়ে। পরে মাছটি তারা ভূঞাপুরের গোবিন্দাসী মাছ বাজারে নিয়ে গেলে গোবিন্দাসী বাজারের মাছ ব্যবসায়ী বাবলু হাওলাদার মাছটি বিক্রির জন্য ক্রয় করে নেন। এতে মাছের দাম হাঁকানো হয় এক লক্ষ টাকা। পরে দামদর শেষে ৫৫ কেজি ওজনের মাছটি টাঙ্গাইলের মধুপুরের সাগর নামের এক ব্যক্তি ৭৫ হাজার টাকায় ক্রয় করে নেন। এর আগে বৃহৎ আকারের বাঘাইড় মাছটি দেখার জন্য বাজারে লোকজন ভিড় জমায়।

জেলে সুনীল বলেন, নদ-নদীতে মাছ ধরে বিক্রি করা আমার পেশা। প্রায় একযুগ ধরে এ পেশায় নিয়োজিত থাকলেও এখন পর্যন্ত এতো বড় মাছ ধরতে পারিনি। এই প্রথম আমার জালে আটকে পড়েছে বাঘাইড় মাছটি। 

ক্রেতা সাগর বলেন, গোবিন্দাসী মাছ বাজারে গিয়ে দেখি বিশাল আকৃতির বাঘাইড় মাছ বিক্রির জন্য তোলা হয়েছে। দেখে ইচ্ছে হল কিনতে। পরে দর কষাকষি করে মাছটি ৭৫ হাজার টাকায় ক্রয় করি।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy